Be a Blogger! Write your articles.

অষ্টম শ্রেণির ইসলাম শিক্ষা নমুনা প্রশ্ন।

 


১. আল্লাহ তায়ালার সৃষ্টিকূলের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হন। তেরাে বছর পরে তিনি তার জন্মভূমি বিনা রক্তপাতে বিজয় করেন এবং বিশ্বের ইতিহাসে ক্ষমার এক অনুপম আদর্শ স্থাপন করেন। তিনি ধরাধাম ত্যাগের বছর লক্ষ জনতার উদ্দেশ্যে ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবনের সকল করণীয় বিষয় তুলে ধরেন।বিশেষ করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা এবং নারীদের অধিকারের বিষয়টি নিশ্চিত করেন।

ক. ফাতহুম মুবিন' কী?
খ. হযরত ঈসা (আ.)-এর দুইটি অলৌকিক ক্ষমতার উদাহরণ দাও।
গ. উদ্দীপকে উল্লেখিত শ্রেষ্ঠ মহামানবকে চিহ্নিত করে তার জন্মভূমি বিজয়ে মহান উদারতা ব্যাখ্যা করাে।
ঘ. লক্ষ জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্য চিহ্নিতপূর্বক ধর্ম ও নারীর অবস্থা উন্নয়নে উদ্দীপকের শ্রেষ্ঠ মহামানবের ভূমিকা বর্ণনা করাে।
২. ইমাম সাহেব জুমার খুতবায় দু’জন নবির জীবনী আলােচনা প্রসঙ্গে বলেন, প্রথমজন দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিলেন। মতকে জীবিত করা ছিল তার অন্যতম মুজিযা। তাঁদের দ্বিতীয়জন ছিলেন
বিশাল রাজ্যের অধিপতি। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তিনি পশু-পাখির ভাষা বুঝতেন। ইমাম সাহেব আরাে বলেন, উক্ত নবির বিচারিক ক্ষমতা ছিল অসাধারণ।
ক. দ্বিতীয় রামসিস” কাকে বলা হতাে?
খ. মহানবি (স.) হযরত আয়েশা (রা.)কে সারিদ’ এর সাথে তুলনা করেছেন কেন?
গ. উদ্দীপকে প্রথমােক্ত বৈশিষ্ট্যগুলাের সাথে কোন নবির বৈশিষ্ট্যের মিল রয়েছে? ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকে উল্লেখিত নবি সম্পর্কে ইমাম সাহেবের মূল্যায়নের যথার্থতা নিরূপণ করাে ।


৩. লিপি আর হ্যাপি দুই বােন। ইদের পােশাক কিনতে গিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। লিপির পছন্দ লেহেঙ্গা। সে চায় হ্যাপিও
লেহেঙ্গা কিনুক। অথচ হ্যাপির পছন্দ থ্রি-পিচ। হ্যাপিও কিছুতেই লিপির লেহেঙ্গা পছন্দ করাটা মেনে নিতে পারছে না। অপরদিকে অষ্টম শ্রেণির ছাত্র সাব্বির ও মনির একজন আহত পথচারীকে মাটিতে পড়ে কাতরাতে দেখে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।
ক. হযরত ইবরাহিম (আ.) কেন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন?
খ. উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি’-ব্যাখ্যা করাে।
গ. কোন গুণের অভাবে লিপি ও হ্যাপির মধ্যে ঝগড়া হয়? ব্যাখ্যা করাে।
ঘ. সাব্বির ও মনিরের ভূমিকায় যে গুণটি ফুটে উঠেছে, তা চিহ্নিতপূর্বক বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করাে।
৪. জনাব শরিফ গত দশ বছর যাবৎ বিদেশে অবস্থান করলেও দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, ধর্মীয় মূল্যবােধ ও সংস্কৃতির প্রতি তার রয়েছে গভীর শ্রদ্ধা ও ভালােবাসা। অপরদিকে জনাব রকিব
একটি প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি। তিনি তার প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের মতামতকেই গুরুত্ব সহকারে বিবেচনায় রাখেন।
ক. পরশ্রীকাতরতা' কী?
খ. ফিতনা (বিশৃঙ্খলা) হত্যা অপেক্ষা গুরুতর কেন? ব্যাখ্যা করাে।
গ. শরিফ সাহেবের মনােভাবে আখলাকে হামিদাহর কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করাে।
ঘ. জনাব রকিবের আচরণটি চিহ্নিত করে এর সুফল নির্ণয় করাে।
৫.তথ্যচিত্র-১: নিজাম একজন শিক্ষিত যুবক। সে ট্রেনের টিকিট ক্রয় করতে গিয়ে দেখল, লাইনে একজন মহিলা টিকিটের জন্যে দাড়িয়ে আছে। তখন সে নিজে মহিলাকে আগে টিকিটের ব্যবস্থা করে দেয়।
তথ্যচিত্র-২: সিয়াম সীমান্তরক্ষী বাহিনীর দক্ষ সদস্য। সে অবৈধভাবে আসা চোরাচালান বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ। কেননা সে মনে করে এর মাধ্যমে আমাদের জন্মভূমির উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
ক. সমাজসেবা কাকে বলে?
খ. ‘প্রমতসহিষ্ণুতা মানব চরিত্রের প্রশংসনীয় গুণ’– ব্যাখ্যা করাে।
গ. তথ্যচিত্র-১ এর মধ্যে আখলাকে হামিদার কোন বিষয়ের ইঙ্গিত
রয়েছে? ব্যাখ্যা করাে।
ঘ. তথ্যচিত্র-২ এর উল্লেখিত বিষয়ের আলােকে সিয়ামের কর্মকাণ্ড মূল্যায়ন করাে।
৬. মেরাজ সাহেব একজন ধার্মিক লােক। সময় পেলে তিনি কুরআন মজিদ তিলাওয়াত করেন। তার ছেলে শফিকের কুরআন তিলাওয়াত শুনে তিনি বুঝতে পারলেন যে, এতে অসংখ্য ভুল রয়েছে। তিনি ছেলেকে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, 'আল-কুরআন মানবজাতির হেদায়েতের উৎস।
ক, ‘আয-যিকর’ শব্দের অর্থ কী?
খ. ইযহার’ বলতে কী বােঝায়?
গ. শফিক কোন পদ্ধতি অনুসরণ করলে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত করতে পারবে? ব্যাখ্যা করাে।
ঘ. মেরাজ সাহেবের সর্বশেষ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে।
৭. জনাব হালিম সাহেব ২০১৮ সালে পূর্ণ এক বছর যাবত দশ লক্ষ টাকার মালিক ছিলেন। বছর শেষে যাকাত হিসেবে ৫,০০০ টাকা মসজিদে, ৫,০০০ টাকা রােহিঙ্গা ক্যাম্পে দেন। বাকি টাকা বাড়ির গৃহকর্মীকে দান করেন।
ক. যাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কোনটি?
খ. যাকাত দিলে মাল পবিত্র হয়’– বুঝিয়ে লেখো।
গ. হালিম সাহেবের যাকাত আদায় হয়েছে কি? তােমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
ঘ. হালিম সাহেবের যাকাতের পরিমাণ নিরূপণ করাে।
৮. জাকির সাহেব এ বছর রমযান মাসে তার সম্পদের হিসাব করে নির্দিষ্ট অংশ অসহায় ও গরিব মানুষদের দান করেন। অন্যদিকে তার ভাই আনিস সাহেব নির্ধারিত সম্পদ থাকার পরও হিসাব না করে ইচ্ছামত কিছু সম্পদ পছন্দের মানুষকে দান করেন। বিষয়টি ইমাম
সাহেবের নিকট জানতে চাইলে তিনি বললেন, সম্পদের নির্দিষ্ট অংশ
নির্ধারিত খাতে ব্যয় করতে হবে।
ক. আকিকা কী?
খ. হজের সময় দম দিতে হয় কেন? ব্যাখ্যা করাে।
গ. জাকির সাহেবের আদায়কৃত ইবাদতটির অর্থনৈতিক প্রভাব আলােচনা করাে।
ঘ. আনিস সাহেবের ইবাদতটি পালন হয়েছে কিনা ইমাম সাহেবের বক্তব্যের আলােকে বিশ্লেষণ করাে।
৯. মিসেস রহিমা প্রতিবছর তার অলংকারের বাজারমূল্য হিসাব করে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে একজন অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। অপরদিকে তার সহকর্মী মিসেস খাদিজা গত বছর শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে এমন একটি ইবাদত পালন করেন যার প্রতিদান একমাত্র জান্নাত।
ক. ইবাদত কী?
খ. তাদের ধন-সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে’– ব্যাখ্যা করাে।
গ. মিসেস রহিমা কোন ইবাদতটি পালন করেন? ব্যাখ্যা করাে।
ঘ, মিসেস খাদিজার ইবাদতটি চিহ্নিতপূর্বক এর ফজিলত বিশ্লেষণ করাে।
১০. মাসুম মামুনকে বলে, নবি ও রাসুল একই অর্থে ব্যবহৃত হয়, তাদের মধ্যে কোনাে পার্থক্য নেই। মামুন বলে, রিসালাতের দায়িত্বের বিচারে পার্থক্য আছে। রিসালাত একটি তাৎপর্যময় বিষয়। এ ব্যাপারে মামুন আল-কুরআনের বাণী পাঠ করে বলে, আল্লাহর ইবাদত করার ও
তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমিতাে প্রত্যেক জাতির মধ্যেই রাসুল পাঠিয়েছি।

ক. রিসালাত কী?
খ. নবি ও রাসুলের পার্থক্য লেখাে।
গ. মামুনের বক্তব্যটি যে বিষয়ের পরিচয় বহন করে উক্ত বিষয়টির তাৎপর্য মূল্যায়ন করাে।
ঘ. মাসুম এর কথাটি কীসের শামিল? বিষয়টি বিশ্লেষণ করাে।
১১. হাসিব আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল। সে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলে। পক্ষান্তরে হামিম বন্ধুদের খুশি করার জন্য সালাত আদায় করে এবং গােপনে তাদের ক্ষতি করার
চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে ইমাম সাহেব বলেন- এ ধরনের লােক সবার কাছে ঘৃণিত ও নিন্দিত।
ক. আল-আসমাউল হুসনা কী?
খ. তাকদিরে কেন বিশ্বাস করতে হবে? বুঝিয়ে লেখাে।
গ. উদ্দীপকে হাসিবের আচরণে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের হামিমের কাজটি চিহ্নিতপূর্বক ইমাম সাহেবের বক্তব্যটি
বিশ্লেষণ করাে।
يوليو 07, 2021
Report Print

About Author


0 Response to "অষ্টম শ্রেণির ইসলাম শিক্ষা নমুনা প্রশ্ন।"

إرسال تعليق